নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় ৬বছরের মোহাম্মদ সুরাইম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া এলাকায় ইবতেদায়ী মাদ্ধসঢ়;রাসার গেটের সামনে এদূর্ঘটনা ঘটেছে। নিহত শিশু একই এলাকার মোহাম্মদ বেলালের পুত্র।
স্থানীয় সূত্র মতে, মাদ্ধসঢ়;রাসা গেটের সামনে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম শহর মুখী হানিফ পরিবহনের দ্রুতগতির একটি বাস শিশু সুরাইমকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পাঠায় এক বেসরকারী হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অশংকা জনক অবস্থায় তাকে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াছিন।




