নুরুল ইসলাম: প্রাইম মিনিস্টার গোল্ডকাপ, নতুন কুঁড়ি স্পোর্টস ২৬-২৭, নজরুল বর্ষ উদযাপন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ বিন-আখন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহসহ লোহাগাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ। লোহাগাড়া উপজেলা প্রশাসনের এ মতবিনিময় সভায় এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশসহ এলাকার সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা এলাকায় বিভিন্ন খাল ও ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ তুলেন। শুধু তা নয়, এলাকার পাহাড়-টিলা কেটে বালু উত্তোলন ও মাটি কাটার তথ্য তুলে ধরা হয়। এ ছাড়াও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ, নতুন কুঁড়ি স্পোর্টস ও নজরুল বর্ষ উদ্ধসঢ়;যাপনের লক্ষ্যে কর্মসূচি তুলে ধরেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ।