নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় ৪২বছরের মোঃ ড্রাইভার নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। দূর্ঘটনায় আহত এ মোটরসাইকেল আরোহী আজ শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সকাল বেলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আধুনগর ডলুব্রীজের নিকট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনায় আহত হন তিনি। দূর্ঘটনার পর তাকে পাঠানো হয় উপজেলার সদরের এক বেসরকারী হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

মোঃ হারুন ড্রাইভার উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র বলে জানা গেছে। তিনি ৩ সন্তানের জনক।

জানা গেছে, মোঃ হারুন ড্রাইভার মোটরসাইকেল চালকের পেছনের আসনে বসাছিল। চট্টগ্রাম শহরমুখী মোটরসাইকেলের সামনে বিপরীতমুখী গাড়ীর চাপ থেকে রক্ষা পেতে হারুন ড্রাইভার মোটরসাইকেল থেকে লাফদেন। ফলে তিনি মাথাসহ শরীরের একাদিক স্থানে আঘাত পান। মোটর সাইকেলে চালকসহ ৩ জন ছিলেন। অপর ২জন সামান্য আহত হন বলে জানা গেছে। মোঃ হারুন এর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া।