নুুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মানাধীন এক জামে মসজিদের কাজ করতে গিয়ে ২নির্মাণ শ্রমিক অসাবধনতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার(০৬ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের চুনতি পাড়ায় নির্মাণাধীন জামে মসজিদের নতুন ভবনে এঘটনা ঘটেছে ।
আহতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ছৈন্নোমারঘোনা এলাকার শহিদুল ইসলামের পুত্র ইয়াছিন আরফাত ইমন ও কামাল উদ্দিনের ছেলে হামিদুর রহমান।
সূত্র মতে, চুনতি পাড়ায় নতুন জামে মসজিদের ভবন নির্মাণ কাজ করছিল উক্ত ২শ্রমিক। ছাঁদে সেন্টারিং এর কাজ করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাদেরকে পাঠানো হয় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের আঘাত গুরুতর বিধায় উন্নত চিকিৎসার জন্য তাদের প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।




