প্রেস বিজ্ঞপ্তি: চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এ এস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় এবং বিকাল সাড়ে ৪টায় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে এবং চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল।
প্রধান বক্তা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আইয়ুব মিয়া চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধন করেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন।
স্বাগত বক্তব্য রাখেন লেখক মাজহার হেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুব আলী, লেখক ও ছড়াকার ছৈয়দ শিবলী ছাদেক কফিল, লেখক ও ছড়াকার সুজা আল মামুন, সংগঠক মো. টিপু সুলতান, সমাজ সেবক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষক রনজিৎ কুমার দে, শিক্ষক আবদুল আজিজ, শিক্ষক বিজন চক্রবর্তী, শিক্ষক মোহাম্মদ হোছাইন শাহীন, হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গণি এবং সংগঠক জুবায়ের আজাদ।
এছাড়া গাছবাড়িয়া আর্ট স্কুল অ্যান্ড সংগীতালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম রহমান শাকিল মানিক, শিক্ষার্থী মো. সাজিদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাহিত্যিক আহমদ ছফার রচনাবলী বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ এবং তার লেখা পাঠ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা উপকৃত হবে। বক্তারা আরও বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আহমদ ছফার লেখনী সবাইকে প্রেরণা জুগিয়েছে। এ সময় বক্তারা তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।




