উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর উত্তর সিটি করপোরেশন এর আওতাধীন তুরাগ থানার ৫২ নং ওয়ার্ডে FY king নামক কিশোর গ্যাং এর উৎপাতে আতংকিত বাউনিয়াবাসী।গত ৮ এপ্রিল বাউনিয়ার জনৈক শিক্ষার্থী স্বপ্নীল এর বাড়িতে ওই টিমের গ্যাং দ্বারা হামলার ঘটনায় একটি মামলার জের ধরে দি ক্রাইমের অনুসন্ধানে উঠে আসে ভয়ংকর লোমহর্ষক ঘটনা।

বাউনিয়া বেড়ীবাঁধ সংলগ্ন মহল্লায় ওই দিন উল্লেখ্য এইচ এস সি পরিক্ষার্থীকে তার ভেনুতে দলবদ্ধভাবে তান্ডব চালনানো কালে শিক্ষার্থীকে দেশীয় ধারালো হাতিয়ার দিয়ে কুপিয়ে জখম করে। দ্বিতীয় দফায় তার বাসার সামনে ৩৪/৪০ জনের কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় অস্ত্র সহ তাকে হত্যার মহড়ার প্রাক্কালে এলাকাবাসি এই গ্রুপের ৩ সদস্যকে দেশিয় অস্ত্রসহ আটক করে।

এলাকাবাসীর দেওয়া তথ্য সূত্রে জানা যায়, তারা সংশ্লিষ্ঠ পুলিশকে ফোন করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এই কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে সোপার্দ করে। জনরোষে আটককৃত এফ ওয়াই কিং ফাহিম গ্রুপের ৩ সদস্যের সাথে আহত শিক্ষার্থী স্বপ্নীলকেও পুলিশ রহস্যজনকভাবে কিশোরগ্যাং এর মায়লায় আসামি করে আদালতে প্রেরণ করেন।

ভিকটিম কিভাবে আসামি হলো এ বিষয়ে জানতে মামলা সংশ্লিষ্ট পুলিশ অফিসার আইসি দিয়াবাড়ি ফাড়ির ইনচার্জ রওশনকে ফোনে জিজ্ঞেস করলে তিনি এ প্রতিবেদকের সাথে কথা বলার প্রস্তাব দেয় কিন্তু পরের দিন সন্ধার পর সময় দিবে বলে এ প্রতিবেদকের সাথে আর কথা বলেনি। পরে পুলিশ অফিসার দি ক্রাইমকে বলেন, আপনি FY king এর তথ্য দেন। আমরা ভিকটিমকে মামলা দিইনি। ওই দিন কিশোর গ্যাং এর সদস্যরা বেড়ীবাঁধে রাতে মারামারি করেছে।

দি ক্রাইম এর অনুসন্ধান ও ভিকটিমসহ একাধিক আসামির সাথে কথা বলে ফেইসবুক এর FY king গ্রুপটির সদস্যদের আইডি বের করতে সক্ষম হয়েছি।
সূত্র মতে, গ্যাংটির সক্রিয় সদস্যদের তালিকা করেছে, ফাহিমের নেতৃত্বে গঠিত গ্রুপটির উল্লেখ যোগ্য সদস্যরা হলেন- ফাহিম, রাজন,ইমন,সাগর,সাদিব,রমজান,রাইয়ান, হাসান,বিজয়, জিহাদ,আশরাফুল,জুবায়ের,আলামিন,আমিন,সামির ও ওয়াফি।এদের বাইরে ও আরও ৩০ থেকে ৪০জন সদস্য রয়েছে। এফ ওয়াই কিং কিশোরগ্যাং গ্রুপের প্রধান ফাহিম।গ্রুপ লিডার ফাহিমের নেতৃত্বে বাউনিয়া বাইগারটেক ও বেগুনটিলা বস্তির অর্ধশতের বেশি সদস্য এক্টিভ আছে বলে জানা যায়।

সূত্রটি বলছে, এই এফ ওয়াই কিং কিশোর গ্যাং গ্রুপের রাজনৈতিক আশ্রয়দাতা হলেন ৫২ নং ওয়ার্ড বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সেলিম প্রকাশ সেলিম মাদবর। তিন বিগত আওয়ামী রেজিমে তুরাগ থানা কৃষক লীগের ভুমি বিষয়াক সম্পাদক ছিলেন। বর্তমানে রেজিম পরিবর্তন ও প্রেক্ষাপট পরবর্তী রাতারাতি বিএনপি’র সাইনবোর্ডধারি নেতা বনে যায়। এছাড়াও তার ভয়ে অঞ্চলটিতে বসবাসরত নগরবাসী তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাইনা।এছাড়াও তার এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় সেলিম একজন চাঁদাবাজ ও ভুমিদস্যু। ৫ আগষ্টের পরে বাউনিয়ায় জমিদখল, মামলা বানিজ্য, এমন কি নিজের চাচার বাড়ির কাজ বন্ধ করে রেখেছে চাঁদার জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এই কিশোরগ্যাং এর অত্যাচারে মেয়েরা স্কুলে যেতে ভয় পায়।তারা এ পর্যন্ত বাউনিয়ায় অনেক ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপি নেতা সেলিম এর বক্তব্যে পুলিশ অফিসার এর সাথে তার গভীর সম্পর্ক থাকার কারণে সে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করলেও সংশ্লিষ্ঠ থানা পুলিশ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছেনা।