দি ক্রাইম ডেস্ক: যশোরের শার্শায় জিয়াউর রহমানের উদ্বোধনকৃত ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোদাল দিয়ে মাটি কেটে এ কর্মসূচির সূচনা করেন তিনি। এর মাধ্যমে পাশাপাশি হলো বাবা জিয়াউর রহমান ও ছেলে তারেক রহমানের উদ্বোধনী নামফলক।

সরকারি এই উদ্যোগের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছে ‘জিয়া খাল’ বা উলশী-যদুনাথপুর খাল। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খননের সূচনা করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। স্থানীয়ভাবে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিত। যশোরের এই উলশী-যদুনাথপুর খালই ছিল দেশের খাল খনন কর্মসূচির প্রথম প্রকল্প।

উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশের তিনটি স্থানে খাল খনন কর্মসূচিতে অংশ নেন। পরে খালপাড়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

খালপাড়ে উদ্বোধনী ফলক উন্মোচন করা হয়, যেখানে উল্লেখ রয়েছে যশোর জেলার শার্শা উপজেলার উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সে সময় এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।

দীর্ঘ প্রায় পাঁচ দশক পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনঃখনন করা হচ্ছে। খালপাড়ে জিয়াউর রহমানের উদ্বোধনী ফলক এখনো সংরক্ষিত রয়েছে।

পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।