ইজাজুলঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোর উত্তরা সার্কেলের একটি বিশেষ টিম, ঢাকা ডেমরা থানাধীন সেনোয়ারা গ্রীন নামীয় একটি বহুতল ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম হিরোইন ও পাঁচশত পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হোসনে আরা বেগমকে হাতে নাতে আটক করেছে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া বটতলা এলাকাস্হ সাগর আহম্মেদের তৃতীয় তলা বিল্ডিং এর ভাড়াটিয়া মো: ইদ্রিস এর বাসা থেকে ২০ হাজার পিস ইয়াবা সহ ইদ্রিসকে হাতেনাতে গ্রেফতার করেন।
উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আসামিদের ধরার জন্য অনেকদিন ধরেই গোয়েন্দা নজর দারি ছিল। অনেক কষ্টের পর আসামিদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, যশোর বেনাপোল বর্ডার হয়ে হিরোইন ঢাকা আসত এবং আসামি হোসনে আরা হিরোইনগুলো দয়াগঞ্জ স্পটে পাইকারিভাবে সরবরাহ করিত ও জব্দকৃত ইয়াবা গুলা কুমিল্লা থেকে ঢাকা এসেছে ,এবং ইয়াবার মূল্য হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাঠানো হতো বলে আসামি ইদ্রিস জানান। দুইজন আসামি পেশাদার মাদক ব্যবসায়ী তাদের নামে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
ঢাকা মেট্রো উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ডেমরা থানা এবং রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।




