উত্তরা প্রতিনিধিঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন এর অন্তর্ভুক্ত তুরাগ থানার দীর্ঘদিনের অবহেলিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ৫২ নং ওয়ার্ড। আহালিয়া, তাফালিয়া, উলুদাহ ষোলাহাটি, বাউনিয়া বৃন্দাবনসহ বিস্তৃতি এলাকা জুড়ে নানাবিধ সমস্যায় জর্জরিত এলাকাবাসি। বিগত দিনে সিটি কর্পোরেশন এর বিভিন্ন কাউন্সিলর এলাকার জন্য কাজ করলেও কাঙ্খিত সেবা জনগণের দোরগোড়ায় পৌছেনি।
এলাকাবাসীর দাবি বিভিন্ন সময় নেতারা তাদের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে হারিয়ে যায়। খোঁজ রাখেনা এলাকার জন-জীবনে মানুষের জীবন যাত্রার মানের। তাই পরিবর্তিত পরিস্থিতিতে তারা আর বিগত দিনের ন্যায় ভোগান্তিতে পড়তে চায় না। এলাকার যোগ্য সৎ এবং পরিচিত লোককে প্রতিনিধি হিসেবে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হিসেবে দেখতে চান নগরবাসী। সেই ক্ষেত্রে সোলেমান দাড়িয়া নামক এক জনবান্ধব নেতার নাম উঠে এসেছে এলাকাবাসীর মাঝে।
ওয়ার্ডটির পুরো অঞ্চল জুড়ে দেখা গেছে, খনাখন্দ রাস্তার বেহাল দশা, নাই নগর সুবিধা নিশ্চিত করণে ড্রেনেজ ব্যবস্থা সহ নানা অনিয়ম আর নিরাপত্তা সমস্যা। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অত্র এলাকার কাউন্সিল প্রার্থী সোলেমান দাড়িয়া দি ক্রাইমকে বলেন, আপনাদের পর্যবেক্ষণ যথার্থই ঠিক, এই ৫২ নং ওয়ার্ডটি তুরাগ থানার গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হলেও দীর্ঘদিনের অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান এখানে নানাবিধ কারণে থমকে গেছে। অঞ্চলটি অপার সম্ভাবনাময় অঞ্চল হলেও এই অঞ্চলে খনাখন্দ ভাঙ্গাচোড়া রাস্তা যা, যোগাযোগের অনুপযোগী। ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে ভোগান্তির শেষ নেই, রাতে নিরাপত্তা হীনতা এবং এলাকার মহিলা জনগোষ্ঠীর সমস্যায় প্রতিটি পয়েন্টে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে সিটি কর্পোরেশন থেকে আলোর ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া রাস্তায় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট নেই, এহেন সমস্যা অঞ্চলটির আবাল বৃদ্ধ এবং সকল স্থরের জীবন জীবিকার মানুষের জন্য বিশুদ্ধ পানি প্রয়োজন ।
সঙ্গত কারণেই এই সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে আমি দীর্ঘদিন থেকে পরিকল্পনা করে আসছি যা, বাস্তবায়নের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র প্রয়োজন। তাই আমিও অত্র অঞ্চলের কাউন্সিলর প্রার্থী। আমি নির্বাচিত হলে অঞ্চলটির জন্য নগর সুবিধা নিশ্চিতকরণে এসব কাজ করবো ইনশাআল্লাহ।
সোলেমান দারিয়া কেমন লোক এ সম্পর্কে এলাকার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ অফিসার, ওয়াসার প্রকৌশলী, জনপ্রশাসন সহ বিভিন্ন সূচকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্নয় করে এলাকার উন্নয়ন করার মত যোগ্য একজন ।
জানা গেছে, তিনি সামাজিকভাবে এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন জড়িত। মজুমদার ফাউন্ডেশন বায়তুল জান্নাত জামে মসজিদ এর সাংগঠনিক সম্পাদক।দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি সহ কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন,দলিপাড়া রয়মন্নেসা ওয়াকফ স্টেট কেন্দ্রীয় জামে মসজিদ এর সদস্য হিসেবে মসজিদটির উন্নয়নে তিনি অবদান রেখেছেন বলে জানা যায়।




