প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নজরুল এর জন্ম জয়ন্তী উপলক্ষে শনিবার(২৩ মে) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর নজরুল স্কয়ারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এড. আবুল হোসেন সিকদার।
সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাহেদুল করিম কচি।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান।
আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ড.মোহাম্মদ কামাল উদ্দীন, সাংস্কৃতিক দলের সাবেক সভাপতি এড. আবু তাহের, সহ -সভাপতি সাবেক ভি.পি সাইফুল আলম, এড. সিরাজুল হক, যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সাংগঠনিক সম্পাদক সনজয় আচার্য্য।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ঝন্টু বড়ুয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতা এড. কাসেম চৌধুরী জি.পি, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা খোরশেদ আলম, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংস্কৃতিক দলের সহ- সম্পাদক আবু বক্কর চৌধুরী, সদস্য ওমর আলী রনি ও আব্দুর শুক্কুর।
অনুষ্ঠানে জাতীয় কবির স্মরণে গান পরিবেশন করেন অসংখ্য শিল্পীগণ। অনুষ্ঠানটি সাংস্কৃতিক দল ও কবি নজরুল স্কয়ারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন কবি মাহমুদুর হাসান নিজামের প্রতি শ্রদ্ধা উৎসর্গ করেন।
প্রধান অতিথি জাহেদুল করিম কচি বলেন, কবি নজরুল একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি এদেশে জন্মগ্রহণ না করলেও এদেশের প্রতি তাঁর ভালোবাসা অটুট ছিল। তিনি লেখনীর মাধ্যমে দেশের ভবিষ্যৎ, সংগ্রাম নির্দেশনা ও স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। যার উপর ভিত্তি করে আদৌ জ্ঞান অর্জন করে বহু শিক্ষাবিদ পিএইচডি ডিগ্রীধারী ডিগ্রী অর্জন করেন। কিন্তু তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন না। তাঁর জ্ঞান ও মেধা জাতিকে পথ প্রদর্শন করেছে। সেজন্য তিনি জাতীয় কবি।
বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক ডা. কামাল বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে চট্টগ্রাম নজরুলের স্মৃতি বেশি। এই স্মৃতিগুলো জাতীয় কবির স্মৃতি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা অতীব জরুরি। নজরুল স্মৃতিতে সংরক্ষণ করতে গিয়ে প্রশাসন নিজেদেরকে উপস্থাপন করে বেশি। এটি যেন পরবর্তীতে না হয়- আমরা এই আশা করি। কবি নজরুল জাতীয় সম্পদ। রাষ্ট্রের অর্থায়নে তাঁর স্মৃতি সংরক্ষিত হবে এটাই স্বাভাবিক।
বক্তারা আরও বলেন, জাতীয় কবি নজরুল এখনো প্রাসঙ্গিক। সমাজে রাজনৈতিক হিংসা, হাঙ্গামা, অস্থিরতা নিরসনে কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা আমাদের অনুসরণ করতে হবে।
বক্তাগণ জাতীয় পর্যায়ে নজরুলের চেতনা বাস্তবায়নের জন্য আহ্বান জানান।
সাংস্কৃতিক দলের সাংগঠনিক সম্পাদক সনজয় আচার্য্যরে পিতার মৃত্যুতে শোক বানী প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।




