ফয়সাল আহমেদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ কাজের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এতে সভাপতিত্ব করেন শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলী।

উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আনু বলেন, নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ ঘটে। পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন হওয়ায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে।

তিনি বলেন, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পর্যায়ক্রমে ফাজিল ও কামিল শ্রেণি চালু করার উদ্যোগ নেওয়া হবে। এতে উচ্চশিক্ষার জন্য এ এলাকার শিক্ষার্থীদের দূরে যেতে হবে না। একই সঙ্গে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।

এমপি আনু আরও বলেন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপস্থিত ছিলেন- মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর হোসেন নাইচ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবরসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মাদ্রাসার প্রভাষক এ বি এম শাহজাহান আলী, মাওলানা সাদরুল উলা, আব্দুর রউফ, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. মকলেছুর রহমান, আব্দুল মতিন, মাদ্রাসার সাবেক ছাত্র মো. আব্দুল মন্নাফ, মাওলানা ওমর ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।