বান্দরবান প্রতিনিধি: সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং সম্প্রীতি বজায় রেখে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয়। সব সম্প্রদায়ের জীবনমানের বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধনই প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের মূল কনসেপ্ট। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।

আজ বৃহস্পতিবার(০৩ সেপ্টম্বর) বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় নারীদের মাঝে সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সব জনগোষ্ঠীর মানুষের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি চায়। পার্বত্য চট্টগ্রামের সুবিধা-বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে এবং পার্বত্য অঞ্চলে সমন্বিত ও সার্বিক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমাদের সকল শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও আচার-রীতি সংরক্ষণ করে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। একইসাথে সুবিধা-বঞ্চিত সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের জীবনমানের উন্নতিসাধনই এই সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এর অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে ১৫টি পাওয়ার টিলার, নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, এমডিসিএস হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বান্দরবান

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন ও বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন বড়ুয়া, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খানসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।