স্টাফ রিপোর্টার, চকরিয়া : ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে মাঠে বসানো অবৈধ ইলিশিয়া গরু-ছাগলের বাজারটি অপসারণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্দেশে বাজার থেকে সবধরণের গরু ছাগল সরিয়ে নেওয়া হয়। এসময় ইজারাদারকে অবৈধ বাজারে গরু-ছাগল বিক্রি না করার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট। আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ২টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া গরু-ছাগল বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন।

জানা যায়, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. শফিউল আলম ইলিশিয়া গরু-ছাগলের বাজারে গিয়ে অভিযান পরিচালনা করেন। ওই সময় বাজারে আনা গরু-ছাগল গুলো সরিয়ে নেওয়ার জন্য দির্দেশ দেন। বাজার মালিকদের ডেকে বাজারে গরু-ছাগল বেচাবিক্রি না করতে নির্দেশ দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারের নবগঠিত মাতামুহুরীতে সরকারের অনুমোদবিহীন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইলিশিয়া গরুর বাজার পরিচালিত হয়ে আসছে। সরকারকে ইজারা না নিয়ে অবৈধভাবে গরু-ছাগলের বাজারটি চালিয়ে আসছিলো স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। বাজারটি বন্ধের জন্য প্রশাসন কয়েকবার উদ্যোগ নিলেও প্রভাবশালী মহলটি জোরপূর্বকভাবে সেখানে গরু-ছাগল বিক্রি অব্যাহত রেখেছেন। এতে বাজার চালিয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্থের শিকার হচ্ছেন বৈধ ইজারাদাররা।

এরই মধ্যে ইলিশিয়া গরু-ছাগলের বাজারটি বন্ধ করতে চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজারের ইজারাদার শামীম ওসমান বাদী হয়ে গত ১৭ মে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। গত ২৭ জুলাই হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক ইলিশিয়া গরুর বাজার অপসারণের নির্দেশনা দিয়ে আদেশ দেন।

ইজারাদার শামীম ওসমান জানান, অবৈধ বাজারটি বন্ধের জন্য উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। জোর করে বাজার বসিয়ে গরু-ছাগল বেচা বিক্রি করে যাচ্ছে। আদালতের নির্দেশনা অমান্য করে বাজার পরিচালনা করতে না পারে, সে জন্য প্রশাসনের কার্যকর করার দাবি করেন। বাজার বসার কারণে আশপাশে মানুষের ভিড় বেড়ে যায়। এতে স্বাভাবিক চলাচলে সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। আদালতের নির্দেশনা অমান্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।