নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের নিবন্ধিত পত্রিকার সম্পাদকদের সংগঠন চট্টগ্রাম এডিটর’স ক্লাব এর উদ্যোগে আজ শনিবার(১৪ মার্চ) সন্ধ্যায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের কলেজিয়েট ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন।
অনুষ্টান সঞ্চাল করেন এডিটর’স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক মো. জিয়াউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক একুশ পদকপ্রাপ্ত ব্যাক্তিত্ব এম. এ. মালেক, দৈনিক পিপলস ভিউ পত্রিকার সম্পাদক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমনওয়েলথ জানার্লিষ্ট এসোসিয়েশন এর বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা ও পৃষ্টপোষক ওসমান গনি মনসুর, ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, দৈনিক নয়া বাংলা পত্রিকার সম্পাদক জিয়া উদ্দিন এম এনায়েত উল্লাহ ,দৈনিক আজকের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক আবদুল হাই ও পিপলস ভিউ’র বার্তা সম্পাদক শামসাদ সাত্তার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। পরে চট্টগ্রাম এডিটরস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় ক্লাবের সভাপতি এম. আলী হোসেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেককে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন। অন্যান্য অতিথিদেরও ক্লাবের সম্পাদকবৃন্দ পর্যায়ক্রমে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং চট্টগ্রামের সাংবাদিক সমাজের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
তারা বলেন, এ ধরনের আয়োজন সম্পাদকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক পার্বত্য বাণীর সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে চট্টগ্রামের ৩৩টি পত্রিকার সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও সম্পাদকবৃন্দ একসঙ্গে ইফতারে অংশ নেন।
মাহফিলের ২য় পর্বে সকল সম্পাদকদের উপস্থিতিতে ও সর্বসম্মতিতে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে প্রধান উপদেষ্ঠা, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে উপদেষ্ঠা ও পৃষ্টপোষক এবং প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে উপদেষ্টা মনোনিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দেয়। সম্পাদকগণ সমাজে যদি সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দায়িত্ব পালন করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা রমজানের এই পবিত্র সময়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক সকালের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, ইজতিহাদ পত্রিকার সম্পাদক মোঃ জসীম উদ্দিন চৌধুরী,দৈনিক বায়োজিদ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক চট্টগ্রাম পোস্ট সম্পাদক মোহাম্মদ আইয়ুব, ডেইলি কমার্শিয়াল টাইমস সম্পাদক সুজিত কুমার দাশ, দি ক্রাইম সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, এজাহার সম্পাদক মো. শফিউল আলম, ইস্টার্ণ ট্রেড পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, আজকের সত্য সংবাদ সম্পাদক মোঃ হারুন, পূর্ব ধারা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সময়ের নিউজ সম্পাদক আবু সাহিদ, চট্টলার কন্ঠ সম্পাদক কমল চক্রবর্তী, আন্দরকিল্লা সম্পাদক নুরুল আবচার ও দৈনিক নিউজ চাটগাঁ সম্পাদক হারাধন চৌধুরী।




