দি ক্রাইম, ক্রীড়াজগত ডেস্ক: কক্সবাজার জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সমন্বয়ে গঠিত একাদশ বনাম এপিবিএন একাদশ (৮,১৪ ও ১৬ এপিবিএন, কক্সবাজার ) মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার, রিজিয়ন।
ম্যাচটি নির্ধারিত সময়ের মধ্যে গোলশূণ্য ড্র থাকায় ট্রাইফেকারে কক্সবাজার জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সমন্বয়ে গঠিত একাদশ ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে জয় লাভ করে।পরে প্রধান অতিথি বিজয়ী এবং বিজিত দলের নিকট ট্রফি তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ১৪ এপিবিএন এর কমান্ডিং অফিসার মোঃ নাঈমুল ইসলাম, পিপিএম, ১৬ এপিবিএন এর কমান্ডিং অফিসার জনাব মোঃ তারিকুল ইসলাম, ও পিবিআই, কক্সবাজার এর পুলিশ সুপার মোঃ সরোয়ার আলমসহ কক্সবাজারে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার এবং ফোর্স বৃন্দ।
Post Views: 491



