প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ-সিডিএর বার্ষিক বনভোজন-২০২৬ আনন্দঘন পরিবেশে গতকাল শুক্রবার(০৬ ফেরুয়ারি) রাঙ্গামাটি পার্বত্য জেলাস্থ পলওয়েল পার্ক এ্যান্ড কটেজে সিডিএ সিবিএর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম।অনুষ্টানে সভাপতিত্ব করেন বনভোজন কমিটির আহবায়ক ও সিডিএর সহকারী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন।
সভা সঞ্চালনা করেন সিবিএ’র সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিডিএ’র সদস্য (অর্থ ও প্রশাসন) সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল্লাহ নুরী, বোর্ড সদস্য এডভোকেট সৈয়দ কুদরত আলী।
স্বাগত বক্তব্য রাখেন সিডিএ সিবিএর সহ -সভাপতি ও বনভোজন কমিটির সদস্য নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -বনভোজন কমিটির সদস্য সচিব ও নির্বাহী প্রকৌশলী আ হ ম মিছবাহ উদ্দিন,বনভোজন কমিটির সদস্যদের মধ্যে সহকারী অথরাইজড অফিসার মো: হামিদুল হক, ফারুক আহাম্মদ, সিবিএ’র সভাপতি ফয়েজ আহাম্মদ বাবুল, মো: জমির উদ্দিন, মো: ছালাহ উদ্দিন, মো: ছাদেকুর রহমান, মো: আব্দুল হান্নান, সিবিএর যুগ্ন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম এ জা ইকবাল, কার্যকরী সদস্য মো: জাকির হোসেন, মো: আব্দুল মান্নান, সৈয়ম মো: জামাল উদ্দিন, মো: আবুল বশর, মো: আতিকুর রহমান চৌধুরী, মো: সরওয়ার হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।




