জুলাই বিপ্লবের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এস এম সায়েমকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সামাজিক পরিচয়, পেশা কিংবা পদমর্যাদার ভিত্তিতে নয়—মানুষকে মানুষ হিসেবে মূল্যায়নের এক নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চান জেন-জি প্রজন্মের প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোকন হাঁসদা।
স্বামী হারিয়ে তিন সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভোলার লালমোহনের প্রতিবন্ধী রোকেয়ার। সরকারি সহায়তার আশায় তিনি এখন দিন গুনছেন।
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা দেন।
রয়্যাল ক্যারিবিয়ানের বিশাল জাহাজ ওয়ান্ডার অব দ্য সিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লাইফস্টাইল ক্রুজ ভ্রমণ, যেখানে থাকছে নগ্নতা ও অ্যাডাল্ট প্লে-রুমের সুবিধা।
নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধের পর জেলা বিএনপির আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল আহাদ জেন-জি প্রজন্মের দৃষ্টিভঙ্গি, মানসিক স্বাস্থ্য এবং আগামীর বাংলাদেশ নিয়ে তার প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
সিলেট টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশি বোলারদের হতাশ করে জোড়া ফিফটি হাঁকিয়েছেন কাভেম হজ ও কেভিন উইকহ্যাম। উইকেটশূন্য এই সেশনে ওয়েস্ট ইন্ডিজ তুলে নিয়েছে ১৩১ রান, যার ওপর ভর করে দলটির লিড দাঁড়িয়েছে ২২৯ রানে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আরামকোর তেল স্থাপনা ও কিং খালিদ বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
গাজীপুরের শ্রীপুরে সমবায়ীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পৃথক সমবায় মার্কেট স্থাপনের দাবি জানিয়েছেন সমবায়ী নেতারা।