লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন ৬টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ১ জন আহত হয়েছেন।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামের অসহায় বিধবা আকলিমা বেগম জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সহায়তায় নতুন ঘর পেয়েছেন।
কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগানে শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
নাটোরের নলডাঙ্গায় অটোরিকশায় যাওয়ার পথে পাটবোঝাই ট্রাকের ধাক্কায় গেদি বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার মালামাল ও পাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খুলনার খানজাহান আলী থানাধীন অ্যাজাক্স জুট মিলে চোর সন্দেহে সম্রাট ঢালী নামের এক যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দেশ ট্রাভেলস ও তাবাসসুম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মিঠুন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মিজবাউল হক, চকরিয়া : পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় কক্সবাজারের চকরিয়া থানাধীন হারবাং এলাকা থেকে আরও ১৫০ বস্তা (সাড়ে ৭ টন) চিনি উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোর চারটার দিকে হারবাং এলাকার নোনাছড়ি এলাকার একটি…
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দানু হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।