ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে মোহাম্মদ সুমন (৩০) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ ) উপজেলার খিরাম ইউনিয়নের লম্বা ঢিলা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়,কাঠমিস্ত্রি সুমন মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্য বের হলেও রাতে বাড়িতে ফিরেনি। নিহত সুমনের বাড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে সে ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি টিলায় স্ত্রী দুই মেয়ে, এক পুত্র সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা দেওয়ান শামস উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে খিরাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি। লাশের মাথার বাম পাশে একটি বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।