প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় আজ সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর কদম মোবারক জামে মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে সাবেক যুবদলের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন,নাজিমুর রহমান একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। তিনি সংগঠনের জন্য অক্লান্ত পরিশ্রমী ও ত্যাগী ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় চট্টগ্রামের রাজনীতিতে নতুন গতি এসেছে। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি-তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দীন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যবৃন্দ এম এ হান্নান, মো. খোরশেদুল আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন দিপ্তী, মো. জাফর আহম্মদ, নুরু উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, মো. আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউছুপ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন,নাজিমুর রহমান রাজনীতির একজন নিবেদিতপ্রাণ ও সংগ্রামী নেতা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশের শ্রমিক আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। আমরা সবাই মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ সদস্য সচিব নাজিমুর রহমানের সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন।




