নিজস্ব প্রতিবেদক: পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বাংলানিউজকে এই তথ্য দেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, পটিয়া উপজেলা থেকে ১ লাখ পিস ইয়াবাসহ ছয়জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা একটি বাইকার গ্যাংয়ের সদস্য।

তারা সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা চোরাচালান ও মাদক পরিবহনের সঙ্গে জড়িত। 