প্রেস বিজ্ঞপ্তি : বর্তমান সরকার পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুরে নগরীর চান্দগাঁওস্থ রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সভা এবং মৃত শ্রমিক পরিবার ও বার্ধক্য কর্মক্ষম এবং স্বেচ্ছায় অবসর গ্রহণকারী শ্রমিকদের এককালীন আর্থিক সহায়তা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় শিমুল বিশ্বাস এমপি একথা বলেন।

জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন-পরিবহণ শ্রমিকেরা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। দিন রাত নিরলস পরিশ্রম করে তারা দেশের শিল্প, বাণিজ্য, কৃষি ও জনজীবনের চাকাকে সচল রাখছেন। তাই
পরিবহণ শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবন মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছেন।

আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন-আলহাজ্ব এরশাদ উল্লাহ এম.পি, আবু সুফিয়ান এম.পি, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন আহামদ।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারশনের সভাপতি আবদুর রহিম বক্স (দুদু), সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুবায়ের জাকির, যুগ্ম শ্রম পরিচালক হাফেজুর রহমান মজুমদার, উপ-পরিচালক সাব্বির ভুইয়া ও মোকসুদুল আলম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী,ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরি সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, বাস মালিক নেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, খোরশেদ আলম।

সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করেন- আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা ও অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন মোহাম্মদ এয়াছিন। অনুষ্ঠানে ৬ জন মৃত শ্রমিক পরিবার ও ৬ জন বিদায়ী শ্রমিককে সর্বমোট ৫ লক্ষ ১০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অতিথি আলহাজ্ব এরশাদ উল্লাহ এম.পি বলেন,পরিবহণ শ্রমিকেরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ী চালায়। তাদের কল্যাণে আমরা যার যার অবস্থান থেকে একযোগে কাজ করব ইনশাল্লাহ।

আবু সুফিয়ান এম.পি বলেন,দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পরিবহণ শ্রমিকদের অবদান অপরিসীম।

অনুষ্ঠানে বক্তারা সড়ক পরিবহণ আইন ২০১৮ সংশোধন সহ ১২ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করার আহবান জানান।

সাধারণ সম্পাদক মোঃ মুছা বলেন,দীর্ঘ প্রত্যাশিত নির্বাচনকে সামনে রেখে আজকের সাধারণ সভা আরাকান সড়ক পরিবহন শ্রমিকদের উজ্জীবিত করবে।

সাধারণ সভায় বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা নুরুল কবির, মোঃ ফারুক, আবদুল আজিজ, মোঃ শওকত আলী, মোঃ হারুন ও মোঃ রফিক প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্য শ্রমিক উপস্থিত ছিলেন।