নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮৫ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৮৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৪৬৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৩২১ জন।
জেলায় মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
Post Views: 721



