দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ি ক্যাম্পাসকে আরও সবুজ ও সমৃদ্ধ করতে তিন হাজার বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাহাড় ও ফাঁকা জায়গায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী এই পরিবেশবাদী উদ্যোগের নেতৃত্ব দেয় চবি শিক্ষার্থীদের সংগঠন ‘বিআরএফ ইয়ুথ ক্লাব’। পানীয় ব্র্যান্ড ক্লেমনের দেশব্যাপী ‘এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজনে গাছের চারা সরবরাহ করা হয়। এতে সংগঠনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।

কর্মসূচির বিষয়ে চবি বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি নিয়াজ মখদুম বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের মাঝে পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়। আমরা মূলত পরিবেশবাদী চিন্তার প্রসারের জন্যই শিক্ষার্থীদের এই উদ্যোগে যুক্ত করেছি।’

এর আগের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এর আগে বজ্রপাত প্রতিরোধে বিপুল পরিমাণ তালগাছ রোপণ করেছি। এ ছাড়া, কক্সবাজার ও সেন্টমার্টিনে কোস্টাল ক্লিনআপ বা উপকূল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। আমাদের সীমিত সামর্থ্য থেকেই আমরা নিয়মিত পরিবেশ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, ‘বিআরএফ ইয়ুথ ক্লাব জনস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষতির মুখে রয়েছে। আমরা সচেতন না হলে আগামীতে এই ক্ষতি আরও বাড়বে। বিশেষ করে উপকূলীয় ও দেশের দক্ষিণাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের প্রচেষ্টা হলো, এই ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনা।’

তিনি জানান, পরিবেশ সুরক্ষার পাশাপাশি রক্তদান কর্মসূচি এবং থ্যালাসেমিয়া সচেতনতা বাড়াতেও কাজ করে যাচ্ছে তাদের সংগঠন। আগামী দিনে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।