দি ক্রাইম ডেস্ক: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হয়েছে মহিমান্বিত রমজান মাস। সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল ও ফরিদপুরের বিভিন্ন গ্রামেও আজ থেকে রোজা শুরু হয়েছে। রবিবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন এসব গ্রামের বাসিন্দারা।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জারখীল, সু্ইপুরা, চন্দনাইশের মুহাম্মদপুর, আনোয়ারার তৈলারদ্বীপ; হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আজ সোমবার (১১ মার্চ) থেকে রোজা পালন করছেন।

ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সাহেব সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তিনি আরো জানান, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি। আমরা নিজেরাও খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি। ইনশাল্লাহ সোমবার থেকে আমাদের গ্রামে রোজা শুরু হবে।