সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে ভোররাতে ২ টি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতদল ঘরের সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে দিয়ে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে। ডাকাতের প্রহারে গুরুতর আহত হয়েছে ২ গৃহবধু। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে উপজেলার ইসলামাবাদ টেকপাড়া ও পোকখালী ইউনিয়নে পৃথক পৃথক ঘটে ডাকাতির এ ঘটনা। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, এদিন রাত ৩টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার নুরুচ্ছফার টেকপাড়াস্থ বাড়িতে ১০/১৫ জনের ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা সিসি ক্যামরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে মারধর করে নগদ টাকা ও প্রায় ৩০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

একই রাতে সংঘবদ্ধ ডাকাতদল পাশ্ববর্তী পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালীর মোহাম্মদ হোছনের বাড়ির গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে ঐ পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে বসতবাড়ি দু’টি পরিদর্শন করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান, বিস্তারিত পরে জানা যাবে।