দি ক্রাইম ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণের শিকার হওয়া ছয় বছরের শিশু বোরহানকে বগুড়ার শিবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শিশুটি উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

এর আগে দুপুর ১টার দিকে পৌর শহরের চাষকপাড়া গ্রাম থেকে শিশুটিকে অপহরণ হয়। পরে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করে শিশটির পরিবার। অপহৃত শিশু বোরহান ওই এলাকার মিঠু মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্র জানায়, ২৯ জুলাই দুপুর আনুমানিক ১টার দিকে থেকে নিখোঁজ হয় শিশু বোরহান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। পরে দুপুর ৩টার দিকে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন শিশুটির মা বানী বেগম। যেখানে পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে ৪নং ওয়ার্ডের শফিকুলের ছেলে আরিফ মিয়া (২৫) অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন। অভিযুক্ত বোরহান তাদের ভাগনি জামাই হন।

অভিযোগের পরে তৎপরতা চালায় পুলিশ। এর মাঝে রাতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাটিরডালিতে অভিযুক্তকে আটক করে বোরহানের পরিবারকে খবর দেয় অভিযুক্তকে আটককারীরা। পরে সেখান থেকে তার বাবা-মা শিশু বোরহানকে উদ্ধার করে ।

শিশুর মা বানী বেগম গণমাধ্যমকে মোবাইল ফোনে বলেন, আমার স্বামী বোরবানকে একটি রিকশা ভাড়া নিয়ে দিয়েছিল। সেই রিকশাটি সে বিক্রি করে পালায়। পরে আমার স্বামী তাকে খুঁজে বের করে কয়েকটি থাপ্পর মারে। সেই থেকে শত্রুতা করে আসছে বোরহান। সেই ক্ষোভেই সে আজ আমার ছোট শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায়।

তিনি বলেন, আমরা সন্তানকে পেয়েছি ঠিকই কিন্তু যদি কেনো দুর্ঘনা ঘটতো। আবার সামনে যে ঘটবে না তার কি ঠিক আছে? আমরা এখন থানায় অপহরণ মামলা করব, এখনো থানায় আছি আমরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। পরে অভিযুক্তের পরিবারকে প্রেশার দেওয়ার মধ্য দিয়ে বাচ্চাটির খোঁজ হয়। ওর বাবা-মা বগুড়ার শিবগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে থানায় আসে। আমরা একটি মুচলেকা দিয়ে শিশুটিকে তার কাছে দেই। শিশুটির পরিবার অপহরণ মামলা করার কথা বলেছেন। তারা চাইলে মামলা করা হবে।