আদালত প্রতিবেদক: চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে অভিনব পন্থায় চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট প্রতারণার মাধ্যমে ৬ লাখ,২৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্লু- ড্রিম ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বর্তমানে সিএন্ড ব্যবসায়ী জসিম উদ্দিন আজ সোমবার (২৭ নভেম্বর)সকালে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

বিজ্ঞ ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত বাদীর জবানবন্দি গ্রহন, কাগজপত্র পর্যালোচনা ও শুনানি শেষে অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাদীর কৌশুলী এডভোকেট জিয়া হাবীব আহসান আদালতে বলেন, এদের প্রতারণার সিন্ডিকেট অনেক শক্তিশালী। চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের মতো বাণিজ্যিক ও ব্যস্ততম এলাকায় তাদের প্রতারণার মাধ্যমে রমরমা ব্যবসা চলছে প্রসাসনের নাকের ডগার ওপর। প্রতিনিয়ত তাদের দ্বারা প্রতারিত হচ্ছেন, হয়েছেন অসংখ্য সহজ সরল ভ্রমন পিপাসু মানুষ কিন্তু কেউ ভয়ে আইনের আশ্রয় নিতে সাহস করেননি। প্রশাসনের উচিৎ এদের প্রতারণার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে তাদের আইনের আওতায় আনা, অফিস সিলগালা করে জনগণকে সতর্ক করে দেয়া।

চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট প্রতারণার মাধ্যমে ৬লাখ ২৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ব্লু-ড্রিম ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ, ফ্রক্স টাওয়ার (৯ম তলা),৯২, আগ্রাবাদ বা/এ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এর এমডি, চেয়ারম্যান, পরিচালক ও সংশ্লিষ্ট অফিস কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বর্তমান সিএন্ড এফ ব্যবসায়ী জসিম উদ্দিন আজ বিজ্ঞ ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্ত আসামীগণ হলেন- ব্লু-ড্রিম ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম ঠাকুর (৫২), ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ইব্রাহিম শেখ (৩৬), ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাইয়ুম হোসাইন (৩১), পরিচালক জাহিদ হাসান (২৬), পরিচালক সুলতান মাহমুদ চৌধুরী (৩৭),ব্যবস্থাপক ও চট্টগ্রাম অফিস প্রধান মোঃ মনিমুর রহমান (ইভান) (৪৪) অফিস সহকারী মোঃ নাজিম ( ২৫) সিইও (অবঃ সিঃ ওয়ারেন্ট অফিসার) এম. মতিন সরকার (৫২),হেড অব এডমিন উম্মে সাবেরা (৩২)।

অভিযোগে প্রকাশ, চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করে বাদীর নিকট থেকে প্রথমে প্লাটিনাম মেম্বারশীপ এর নামে ২,৬০,০০০/- টাকা গ্রহণ করেন। পরবর্তীতে বাদী জসিম উদ্দিন এবং তার স্ত্রী ও বাদীর বন্ধু ও তার ছেলে সহ ৪ জনকে কাশ্মীরের টিকেট, ফাইভ স্টার হোটেল ভাড়া, স্থানীয় পরিবহন সুবিধা এবং গাইডসহ প্যাকেজ করে মোট ৩লক্ষ ৬৬ হাজার টাকা সহ সর্বমোট ৬লাখ,২৬ হাজার টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করে আসামীগণের প্রতিষ্ঠান।

পরবর্তীতে উক্ত টাকার বিনিময়ে টিকেট, হোটেল এবং অন্যান্য সুবিধা প্রদান না করে এয়ারলাইন্স থেকে বাদীর প্রদত্ত টাকা আসামীগণ ক্যাশ করে বাদীকে ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাত করে। আত্মসাতকৃত অর্থ আপোষে টাকা আদায়ের জন্য মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম এর মাধ্যমে আইনি সহায়তার আবেদন করা হলে আসামীগণ উক্ত সংগঠনের নোটিশ রিসিভ করা সত্ত্বেও আত্মসাৎকৃত টাকা পরিশোধ না করে বাদীর সাথে সমস্ত লেন-দেন অস্বীকার করে হুমকি ধমকি প্রদর্শণ করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার আইনবিদ এডভোকেট জিয়া হাবীব আহসান, এড মোঃ হাসান আলী, এড বদরুল হাসান, এড জিয়াউদ্দিন আরমান,এড. কে এম শান্তনু প্রমূখ।