নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ বছরের সুমাইয়া জান্নাত নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ দূর্ঘটনা ঘটেছে উপজেলার চুনতি বাজারে পুলিশ ফাঁড়ির সামনে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ মঙ্গলবার(২৩ জুন) সকাল সাড়ে ৮টায়। নিহত কলেজ ছাত্রীর বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সরলিয়া এলাকার আরিফুর রহমানের কন্যা এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।
ছাত্রীর বাবার কর্মস্থল কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকা থেকে বাসে যাচ্ছিলেন চট্টগ্রাম নগরে। পরিবারের সবাই মালুমঘাটে বসবাস করে আসছিলেন।
জানা গেছে, ঘটনাস্থল কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহণের দ্রুতগতির বাস ও বিপরীতমুখী পুরবী পরিবহণের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পূরবী পরিবহণের যাত্রী কলেজছাত্রী এর মাথা ছিল বাসের জানালা দিয়ে বাইরে। ফলে বিপরীতমুখী বাস কলেজ ছাত্রীর মাথায় মারাত্মক আঘাত হানে এবং রক্তক্ষরণ হয়। ঘটনার পর স্থানীয় লোকজন আহত ছাত্রীকে পাঠায় লোহাগাড়া ট্রমা সেন্টারে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সে বাসটি আটক করে।




