সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় সীমানা প্রাচীরের মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধকে কেন্দ্র করে রিকশা চালক নুরুল কবির হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত সকল আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন পুলিশ। দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন রোববার (২১জুন) বিকেলে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এ চার্জশিট দাখিল করেন।

তবে, এ মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল লতিফ আজ (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিগত বছরের ৬ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকূলের সুয়ার বাপের বাড়ি এলাকায় নিজ বসতবাড়ির সীমানা প্রাচীরের মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধে প্রতিবেশী আবদুল মজিদ ও তার সন্তানদের সাথে মারামারি হয় প্রতিপক্ষ আবদুল মজিদ গং এর সাথে।এতে নুরুল কবির গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিন রাত ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি (নুরুল কবির) মারা যান। ঘটনার পরদিন ৭ সেপ্টেম্বর নিহত নুরুল কবিরের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে নুরুল কবিরের প্রতিপক্ষ শহিদুল ইসলাম, নেয়াজুর রহমান, তার স্ত্রী শারমিন আকতার, নজির আহমদ, তাদের বাবা আব্দুল মজিদ, খালাতো ভাই দেলোয়ার হোসেন এবং চাচা আব্দুস সোবহানসহ ৭জনকে এজাহারনামীয় ও ১-২ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে মামলার আসামি নেয়াজুর রহমান, তার স্ত্রী শারমিন আক্তার ও তার বাবা আবদুল মজিদ প্রথমে হাইকোর্ট পরে নিম্ন আদালত থেকে জামিন নেন। আসামিদের মধ্যে নজির আহমদ বর্তমানে কাতারে পালিয়ে গেছেন ও অপর আসামি আবদুস সোবহান জেল হাজতে রয়েছেন। মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এ প্রতিবেদককে জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, নুরুল কবিরকে পারিবারিক সামান্য জায়গার বিরোধে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি আমি গুরুত্বসহকারে তদন্ত করে মামলায় অভিযুক্ত সকল আসামির সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় সবার বিরুদ্ধে আদালতে রোববার (২১জুন) চার্জশিট দেওয়া হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী ও চট্টগ্রাম আদালতে কর্মরত আবদুল লতিফ বলেন, সকল আসামি বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রেক্ষিতে প্রমাণ হয়েছে মামলা তদন্তে পুলিশ নিরপেক্ষ ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। চার্জশিটভুক্ত আসামিরা যাতে তাদের অপরাধের উপযুক্ত শাস্তি পায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব।আর মামলার পর কাতারে পালিয়ে যাওয়া আসামি নজির আহমদ এর পাসপোর্ট ব্লকের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।