ঢাকা ব্যুরো: চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ বুধবার চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শাম্মী আহমেদ। তিনি জানান, আজ বুধবার বিকাল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রতিনিধি দলের সদস্যরা। সফরকারী দল পাঁচ দিন চীনে অবস্থান করবে। এতে আলোচনার বিষয়বস্তু থাকবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি।

প্রসঙ্গত, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে হলেও বাংলাদেশের নির্বাচনের আগে এমন সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে আওয়ামী লীগ। সফরটি ঘিরে নজর রয়েছে কূটনৈতিকদেরও।