দি ক্রাইম ডেস্ক: ​রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি বন হতে পাচারের সময় বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্যাঙছড়ি বন এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় এই পাখিটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী পাচারকারী একটি চক্র বিরল প্রজাতির এই পাখিটিকে ব্যাগে ভরে পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। এ সময় বন-বিভাগ উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন কাপ্তাই রেঞ্জ অফিসে এসে পাখিটি পরিদর্শন করেন। তিনি পাখিটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তরের নির্দেশ দেন।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, মালায়ন নাইট হিরোন অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি পাখি, যা পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের কোথাও সচরাচর দেখা যায় না। বিভাগীয় কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বিকাল ৪টায় সহকারী বন সংরক্ষক মো. জামাল উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিটি রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, এ ধরনের বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।