আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আজ শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে আকস্মিক অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট ইতিমধ্যে একে ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। এ ছাড়া অন্যদিকে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ইসরায়েলের ওপর কয়েক বছরের মধ্যে হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা। এ নিয়ে এরই মধ্যে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে সেনা সমাবেশের ডাক দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে।

একইসঙ্গে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।