সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি বলেছেন, জামায়াত-শিবির এখন সংঘবদ্ধ হয়েছে। তারা আবারও এ আসনে জেতার জন্য কাজ শুরু করেছে। মনে রাখতে হবে, সাতকানিয়া- লোহাগাড়া আসনটি তাদের নয়, এ আসনটি আওয়ামীলীগের। এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে পুনরায় নৌকায় ভোট দিতে হবে। এ জন্য এখন থেকে দলের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আজ (বুধবার) বিকালে উপজেলার ঢেমশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সম্মেলনের উদ্বোধন করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেয়র মো. জোবায়ের। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আলহাজ মো. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আবুল কালাম, আয়ুব চৌধুরী, আসাদ উজ জামান জনি, ঢেমশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রিদুয়ান উদ্দিন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিবের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাবেদুল আলম, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক শহিদুল আলম, প্রচার সম্পাদক আবদুল মোনাফ,আইন বিষয়ক সম্পাদক মো.শফিকুল আজম, উপ-প্রচার সম্পাদক মো.নুরুল হক, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাঈদ হোসেন রুবেল, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা এস এন নুর রুবেল প্রমুখ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো.সাদেক হোসেনকে সভাপতি ও মো. আবুল হোসনকে সাধারণ সম্পাদক করে ঢেমশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি গঠন করা হয়।