প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন ডবলমুরিং থানার আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির রেজি. নং চট্ট ১৪৫৫ শাখা কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ারের পরিচালনায় হকার উচ্ছেদের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত ২৩ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক হকার উচ্ছেদের ফলে ডবলমুরিং থানা এলাকায় প্রায় ৩ হাজার হকার কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। বৈশ্বিক মহামারি করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে যখনই দেশ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে ঠিক সেই সময়ে হকারদের উচ্ছেদ ‘মরার উপর খরার ঘা’- এর মতো উপক্রম হয়েছে।

অন্যদিকে রাষ্ট্র তথা শ্রমিক স্বার্থ পরিপন্থি হঠকারী সিদ্ধান্ত পরিহার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে পূর্বের মেয়র ও প্রশাসক মহোদয়দের দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। অন্যথায় এই হঠকারী সিদ্ধান্ত পরিহার না করলে চট্টগ্রাম নগরীর আওতাধীন সকল শ্রেণি পেশার শ্রমিক জনতাকে নিয়ে হকার শ্রমিকদের উচ্ছেদের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. মীরন হোসেন মিলন, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সিনিয়র সহ সভাপতি নুরুল আমিন মিয়া, মো. মনজু, মো. সোহেল, মো. আমির হোসেন বাচ্চু, মো. ইসহাক, মো. মিরাজ মিয়া, মো. দিদার, মো. মহিউদ্দিন, মো. শাহাদাত, মো. আকতার মোল্লা, মো. রবিউল ইসলাম, মো. আজিম, মো. সেলিম, মো. দিদারসহ শাখা কমিটির নেতৃবৃন্দরা।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি আগ্রাবাদ বাদামতলী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।