প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম কাস্টমস কর্তৃক আয়োজিত অংশীজনদের সাথে মতবিনিময় সভা আজ সোমবার (২১ নভেম্বর)দুপুরে কমিশনার অব কাস্টমস মোহাম্মদ ফাইজুর রহমান এর সভাপতিত্বে কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং পরিচালক আহমেদ নূর ফয়সাল । এছাড়াও সভায় বিজিএমইএ সহ-সভাপতি, কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, চেম্বার পরিচালক, বাফা সহ-সভাপতিসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিকেএমইএ নির্বাহী সভাপতি গার্মেন্টস সেক্টর তথা আমদানি-রপ্তানির সংক্রান্ত বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয়ে কমিশনারের দৃষ্টি আকর্ষণ করলে তিনি উত্থাপিত সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।