প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিসিই ফেস্ট-২০২২ এর সমাপনী এবং বিভিন্ন ইভেন্টের জয়ীদের মধ্যে আজ শনিবার (১২ নভেম্বর)দুপুর ২টায় পুরষ্কার ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি এর বোর্ড অব ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।পবিত্র কুরআন থেকে তেলওয়াত এর মাধম্যে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সিসিই ক্লাবের এডভাইজর প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি’র রেজিস্ট্রার এ.এফ.এম. আকতারুজ্জামান কায়সার, ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, আইআইইউসি’র প্রক্টর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সিসিই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সিসিই ক্লাবের প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ সাইফুদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিই ডিপার্টমেন্ট এর লেকচারার আরিজ হাফিজ।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল ইরেভো টেকনোলোজিস লিমিটেড, মাহাদী হাসান স্টুডিও, শিখুনএকাডেমি, এনভিআইটি, সুম, ক্রিস্টাল রয়েলস, এম পেয়ার টেকনোলজিস লিমিটেড, সিসিই ও ইটিই এলামনাই এসোসিয়েশন।
অনুষ্ঠানের একপর্যায়ে সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। এরপরে বিভিন্ন ইভেন্টের জয়ীদের মধ্যে পুরষ্কার ও চেক বিতরণ করেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিগন।বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের নিয়ে ফটোসেশান এর মাধ্যমে এই বিশাল সিসিই ফেস্ট ২০২২ সমাপ্তি ঘটে। এর আগে সিসিই ফেস্টের সমাপ্তি দিনের অনুষ্ঠানের শুরুতে র্যালি এবং কেক কাটা হয়।
Post Views: 239




