প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অসুস্থ অবস্থায় বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে এক বিশেষ প্রার্থনা সভা আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নগরীর বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন শ্রীশ্রী হরি মন্দিরে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি প্রকৌশলী পরিমল চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, সহ-সভাপতি রতন আচার্য্য, সদস্য অধ্যাপক নারায়ন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ট্রাস্টি মিথুন বড়ুয়া, সহ-সম্পাদক বিশ্বজিৎ পালিত, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের আহবায়ক অধ্যক্ষ জনার্দন কুমার বনিক, সদস্য সচিব অধ্যাপক শিপুল কুমার দে, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের আহবায়ক অ্যাডভোকেট রুবেল পাল প্রমুখ।
বিশেষ প্রার্থনা সভাটি পরিচালনা করেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজ অনুভাবক অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।
Post Views: 452




