বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব খ্যাতিমান আলেমেদ্বীন আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, রাসুলে করিম (স.) বিশেষ কোন জাতি গোষ্ঠির জন্য প্রেরিত হননি। তিনি নিখিল বিশে^র জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন।

তিনি কখনো চরমপন্থী বা কঠোর ছিলেন না। তিনি ছিলেন উদার ও কোমল মনোভাবের। তিনি অমুসলিমদের প্রতিও উদারতা ও মহানুভবতার যে দৃষ্টান্ত রেখেছেন তা সত্যিই গোটা বিশ^কে বিমোহিত করে তুলেছে কারণ উদারতাই হচ্ছে ইসলামের ভূষণ।

মাওলানা নূরী আজ চট্টগ্রাম নগরীর নতুন ফিসারীঘাট জামে মসজিদের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথা বলেন।

নতুন ফিশারীঘাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আমিনুল হক বাবুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষের সাথে মহানুভবতার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক তৈরী করা ইসলামের সার্বজনীন নীতি। ইসলাম হচ্ছে মানবতাবাদী জীবন ব্যবস্থা। কারণ ইসলামই একমাত্র অমুসলিমদের উপর জুলুম ও তাদের অধিকার হরণ করাকে নিষিদ্ধ করেছে। তাই শক্তি প্রয়োগ করে বা উগ্রতা ও নির্দয়তার মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার প্রসার করারও কোন সুযোগ ইসলাম কাউকে দেয়নি।

মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নতুন ফিশারি ঘাট জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আহমদ রেজা আল কাদেরী, পেশ ইমাম মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী,আলহাজ্ব কাউসারুজ্জামান, হাফেজ ইসমাঈল, আজিজ সওদাগর, সেলিম উল্লাহ, খলিল সরকার, মো. ফারুক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি