ঢাকা ব্যুরো: সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম নামাজে জানাজা ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমির মাঠে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল একটায় সম্পন্ন হবে। এরপর বিকেল তিনটার দিকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
দ্বিতীয় নামাজে জানাজা হবে বাদ আসর বায়তুল মোকারম জাতীয় মসজিদে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।
উল্লেখ্য, রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
Post Views: 290



