ঢাকা ব্যুরো: ‘জনগনকে প্রতিপক্ষ বানালে এর পরিণতি শুভ হবে না’। আজ রোববার ১১ সেপ্টেম্বর বিকালে রাজধানীর উত্তরার পওয়েল কনভেনশন সড়কে বিএনপি মহানগর উত্তর পূর্ব জোনের উদ্যোগে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়নগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশে বক্তব্য প্রদানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।এক সমাবেশে বিএনপি মহাসচিব এই প্রশাসনের প্রতি এই হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘‘ আমরা প্রশাসনকে খুব স্পষ্টভাবে বলতে চাই, জনগনকে প্রতিপক্ষ বানাবেন না। জনগন থেকেই আপনারা এসেছেন, জনগনের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে, সংসার চলে। সুতরাং জনগনকে সন্মান করুন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না।”‘‘ কথায় কথায় গুলি করবেন না বেআইনি নির্দেশ নিয়ে। ওই যেমন আজকে র‌্যাবের ওপরে স্যানশন(নিষেধাজ্ঞা) এসেছে। ঠিক তেমনি যেকোনো বাহিনীর ওপরেও স্যানশন আসতে পারে যদি না আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে।” উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সদস্যদের হাতে গুম হওয়া ছাত্র দলের সাজেদুল ইসলাম মুন্না ও ঝন্টু হোসেনের পরিবারের কান্নার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব।
‘‘ আজকে দেশে মানবাধিকার নেই, গুলি করে হত্যা করা হয়, গুম করে নিয়ে যায় সাদা পোষাকধারীরা।”
মির্জা ফখরুল বলেন, ‘‘ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। সারাদেশে নিত্যপ্রয়োজনীয় চাল-ডাল-লবন-তেলের মূল্য কমানো আন্দোলন করছি, পেট্রোল-ডিজেল-কেরোসিনের মূল্য কমানোর জন্য আন্দোলন করছি, সারের দাম কমানোর জন্য আন্দোলন করছি, আমাদের ভাই ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়নগঞ্জের শওকত প্রধান যে হত্যা করা হয়েছে তার বিচার করার জন্য আমরা আন্দোলন করছি। দেশের মানুষ গর্জে উঠেছে। নুরে আলমরা প্রাণ দিতে দ্বিধা করে নাই। আজকে আমি ঘোষণা করতে চাই, আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করবো না।” ‘‘ আমাদের দাবি একটাই, এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, ভোটের অধিকার ফিরে পেতে চাই, আমরা আমাদের বাঁচার অধিকার ফিরে চাই, আমরা শান্তিতে বাস করতে চাই। আমরা একটা মুক্ত সমাজে বাস করতে চাই, একটা সমৃদ্ধ দেশে বাস করতে চাই। আমরা এই চোর-ডাকাত আওয়ামী লীগ তাদের হাত থেকে মুক্তি চাই।”
তিনি বলেন, ‘‘ এই আপনাদের সামনে যে এ্যালিভেটেড যে রাস্তা- ১০ বছর ধরে এর নির্মান কাজ চলছে। আপনারা চিন্তা করতে পারেন। ১০ বছর ধরে এই রাস্তায় কাজ চলছে, ক্রেইনে মানুষ মেরে ফেলছে। তারপরও তার কাজ শেষ হয় না।”‘‘ কারণ কী? কারণ একটাই। এই যে রাস্তাটা তা নির্মাণে প্রতি কিলোমিটারে নির্মান খরচ হচ্ছে ২১৩ কোটি টাকা। পৃথিবীর কোনো দেশে প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে এতো খরচ হয় না। এভাবে তারা সারাদেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চলছে। বাংলাদেশের মানুষকে তারা না খাইয়ে রাখছে, শতকরা ৪২ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে।”
মির্জা ফখরুল বলেন, ‘‘ আমাদের দাবি একটাই- এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে খুব পরিস্কার কথা বলতে চাই, এই ব্যর্থ সরকার যারা এদেশেকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তাদেরকে এই মুহুর্তে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং সরকারকে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
সভাপতির বক্তব্যে মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘‘ এই সরকারের পায়ের নিচে মাটি নেই। আমি নেতা-কর্মীদের বলব, আপনারা সকলে আন্দোলনের জন্য প্রস্ততি নিন। আমরা রাজপথেই সরকার পতনের ফয়সাল করে ইনশাল্লাহ দেশে একটি জনগনের সরকার প্রতিষ্ঠা করব।”
মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, কাজী রওনাকুল ইসলাম টিপু, আনিসুর রহমান তালুকদার খোকন, মহানগর দক্ষিনের রফিকুল আলম মজনু, তাবিথ আউয়াল, এস এম জাহাঙ্গীর, কফিল উদ্দিন, যুব দলের শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী, মহিলা দলের নায়েবা ইউসুফ, শ্রমিক দলের মুস্তাফিজুল করীম মজুমদার, মতস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্র দলের রাসেল বাবু প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে মহানগর বিএনপির মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, আনোয়ারুজ্জামান আনোয়ার, আফাজউদ্দিন আফাজ, মোহাম্মদ মোস্তফা জামান, সালাম সরকার, মোয়াজ্জেম হোসেন মিটু, আকবর আলী, টিপু সরকারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।