ঢাকা ব্যুরো: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংঘর্ষে নিহত ব্যক্তির নাম- শাওন (২০। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে তার মরদেহ সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নিশ্চিত করেছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন।

সূত্র জানিয়েছে, নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

উল্লেখ্য, সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২ নং রেলগেট এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেলা ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ থামেনি।