বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে কাজ করতে যাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান প্ল্যাটফর্মটির চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়া।

ফেসবুকে তিনি জানান, আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব। নিকট ভবিষ্যতে আপনার সাফল্য কামনা করছি।

সম্প্রতি ‘হইচই’ প্ল্যাটফর্মে মুক্তি পায় চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে চঞ্চলের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। তাকে নিয়ে ভারতের খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ও প্রশংসা করেছেন। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চঞ্চলের অভিনয়ের প্রতি মুগ্ধ হওয়ার বিষয়টি জানান।