চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রলীগের ৩৭৬ জনের কমিটিতে পদ প্রাপ্ত ৯৫ নেতা।
বুধবার (১০ আগস্ট ) দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে নেতারা চবি শাখা ছাত্রলীগের শীর্ষ নেতা সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর প্রতি অনাস্থা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট তিনটি দাবি তুলেন ধরেন কমিটিতে সহ-সভাপতি পদ প্রাপ্ত প্রদীপ চক্রবর্তী দূর্জয়।
দাবি তিনটি হলো- পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অর্ন্তভুক্তকরণ। কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী যোগ্যস্থানে ক্রমানুসারে পুনমূল্যায়ন করা । উক্ত কমিটিতে পদপ্রাপ্ত বিবাহীত, চাকরীজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে যথাযত সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ।
এ সম্মেলনে নেতারা জানান, শোকের মাসের কারণে আমার রাজপথে না নেমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দাবি তুলে ধরেছি। যদি এরমধ্যে আমাদের দাবি না মানা হয় তাহলে শোকের মাসের পর আমরা রাজপথে নেমে আমাদের দাবি আদায় করবো।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাম্পাসে বিভক্ত ১০টি গ্রুপের মধ্যে সাতটি গ্রুপের শীর্ষ নেতারা।
এদের মধ্যে চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদ প্রাপ্ত শীর্ষ নেতারা হলেন, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের প্রদীপ চক্রবর্তী দূর্জয়, রেড সিগনাল (আরএস) গ্রুপের রাকিবুল হাসান দিনার, বাংলার মুখের (বিএম) আবু বকর তোহা, একাকার গ্রুপের মইনুল ইসলাম রাসেল, কনকর্ড গ্রুপের আবরার শারিয়ার, উল্কা গ্রুপের সুমন খান।
এই ৯৫ নেতার মধ্যে রয়েছে সহ-সভাপতি ৩০জন।
দুই জন করে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, উপ-সমাজ সেবা সম্পাদক, উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক, উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সসম্পাদক।
তিন জন করে রয়েছেন উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উপ-কৃষি শিক্ষা সম্পাদক।
একজন করে রয়েছেন উপ-প্রচার সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সসম্পাদক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, উপ-আইন বিষয়ক সম্পাদক, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
এছাড়া পনেরজন সহ-সম্পাদক সহ সদস্য রয়েছেন সাতজন।




