নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার (৩১ জুলাই) আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপের শেষ দিন রোববার। এদিন বিকেল ৩টায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচন কমিশন কার্যালয়ে সংলাপে অংশ নেবে আওয়ামী লীগের প্রতিনিধিদল।
এর আগে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ইসির সঙ্গে সংলাপে বসবে জাতীয় পার্টি। মহাসচিব মুজিবুল হক চুন্নুর নতৃত্বে পার্টির প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে।
এছাড়া, সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ।
Post Views: 247



