নিজস্ব প্রতিবেদক: লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এর ফলে মৎস্য ভবন থেকে পল্টন পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।

এতে দলটির নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা সড়কের এক অংশ বন্ধ করে নানা স্লোগান দিচ্ছেন। বিভিন্ন রুটের যানবাহনের একমুখী চলাচলের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।