ঢাকা ব্যুরো: সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিএনপি নির্বাচনে ভয় পায় বলে যে বক্তব্য দিচ্ছে তাঁর জবাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন বিএনপি নয় আওয়ামী লীগই নির্বাচনে ভয় পায়। আর তাই তাঁরা প্রতিযোগীতাহীন নির্বাচন করে ক্ষমতাকে স্থায়ী করতে চায়। আসলে আওয়ামী লীগ নির্বাচন নয় তাঁরা অটোপাশ চায়।রাজধানীর চানখারপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক টীম-৫ এর প্রধান ও নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ.ন.ম সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।আজ রবিবার ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানাধীন ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের দূর্ভাগ্য লাঘবের পরিবর্তে আওয়ামী লীগ নানা ক্ষেত্রে দূর্ভোগ বাড়াচ্ছে। তারা একের পর এক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে জনগণকে লুটে নিয়ে যাচ্ছে। আর সেই সব লুটের অর্থ-সম্পদ বিদেশে পাচার করে তৈরি করছে বেগম পাড়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বক্তব্য রাখেন নগর যুগ্ম আহবায়ক- মোশারফ হোসেন খোকন, হাজী মনির হোসেন; নগর নেতা- হাজী আনোয়ার পারভেজ বাদল, হাজী শহীদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপোন সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, সম্মেলন হচ্ছে দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করার একটি প্রক্রিয়া। আমরা সম্মেলন করবো কিন্তু কোন অশুভ চক্রের প্ররোচনায় সম্মেলনকে কেন্দ্র করে কোন বিভাজন বিভ্রান্তি করার চেষ্টা যে করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল নেতাকর্মীকে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন এখনই সময় ইতিহাস হবার এবং ইতিহাস সৃষ্টি করার। তাই আর দেরি নয়।
Post Views: 293




