ঢাকা ব্যুরো: ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস এর সাথে বিএনপি নেতারা বৈঠক করেছেন। আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘন্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস এর সাথে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘন্টা সময় বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। জিন লুইস-এর সাথে রেবেকা ভিকে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমে কোন পক্ষই কথা বলেননি।
তবে সূত্রের দাবি, আগামী নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, ঈদ শুভেচ্ছা সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
Post Views: 289




