ইজাজুলঃ উন্নয়নের মহা কার্য পরিকল্পনায় পদ্মা সেতু যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও শ্রেষ্ঠ আবিষ্কার। তেমনই সাংগঠনিক দিক থেকে রাজধানীতে উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় এবং আগামী দিনের চেলেঞ্জ মোকাবেলা করতে লোকাল নেতৃত্ব ও সাংগঠনিক বিচক্ষণতা প্রয়োজন।
রাজনৈতির জোয়ার ভাটায় এই দুই নগরে বিভিন্ন সময় নেতৃত্ব দিচ্ছেন অনেক নেতৃবৃন্দ। টানা এক যুগ ক্ষমতা থাকায় দলটিতে বিভিন্ন সময় অণুপ্রবেশ আর হাইব্রিট নেতাদের কোনঠাসা পরিস্থিতিতে প্রকৃত আওয়ামী কর্মীরা নীরব ক্ষোভ আর অভিমানে রাজনীতি থেকে সরে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্নতা ফিরে আনতে নেত্রী কঠোর অবস্থানে গেলে ফেঁসে যায় সম্রাট জিকু- শামীম এর মত ক্যাসিনো বাহিনীরা।
জানা গেছে , তারপরই পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক গ্রহণ যোগ্য নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ পরিচালনা ও উন্নয়ন ধারাকে তরান্বিত করতে নেত্রীর সূদুর প্রসারী রাজনৈতিক চিন্তা চেতনা থেকেই মহানগর কমিটির অনুমোদন দেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, আগামী দিনের চেলেঞ্জ মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল নেতৃত্ব বেছে ৩০ ডিসেম্বর রোজ শনি বার ২০১৯ সালে আওয়ামীলীগের সম্মেলন হয়। দুই নগরীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে উত্তরে সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মান্নান কচি। আর দক্ষিণে সভাপতি হয়েছেন আবু আহাম্মদ মন্নাফি, সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ূন কবির। তবে এই কমিটির দায়িত্ব পড়ে দেশের এক ক্লান্তি লগ্নে। চারিদিকে করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে। সেই ক্ষেত্রে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে। এক দিকে করোনা মহামারী পরিস্থিতি অন্যদিকে অল্পসময়ে সংগঠন গুছিয়ে দলকে শক্তিশালী করতে উত্তর মহানগর আওয়ামী লীগের কার্যক্রম তরান্বিত করতে সভাপতি শেক বজলুর রহমান ও সাধারণ সম্পাদক জননেতা এস এম মান্নান কচি এলাকায় প্রসংশনীয় ভূমিকা রেখেছেন।
করোনায় ঢাকা উত্তর মহানগর এর ২৭ টি থানা ও ১০০টি ওয়ার্ডে এলাকার জনপ্রতিনিধি ও নেতা কর্মীদের নিয়ে অকাতরে ত্রান সামগ্রী বিতরণে সফল ভাবে নেতৃত্ব দিচ্ছেন। পরবর্তী তৃনমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃনমূল ইউনিট সম্মেলনে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছে ওই দুই নেতার গতিশীল সাংগঠনিক কর্যক্রমে। বর্তমানে পর্যায় ক্রমে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগকে পরিছন্ন ভাবে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে।
তৃনমূল নেতা-কর্মীদের মাঝে রাজনৈতিক ইমেজ ফেরানোর ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার এই দুইনেতা। ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের এক বলিষ্ঠ নেতা আইন বিষয় সম্পাদক এ্যাড,আনিছুর রাহমান বলেন, বজলু ভাই ও কচি ভাই এর নেতৃত্বে বিগত দিনের তুলনায় বর্তমান নগর আওয়ামী লীগ অনেক শক্তি শালী। এই দুই নেতা করোনা মহামারী পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে কাজ করছেন অবিরাম। বার বার করোনা ভাইরাস সংক্রমণের পরও মৃত্যুকে জয় করে জনগণের ও দলের জন্য কাজ করছেন।




