নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পাঠানটুলী ওয়ার্ডে রশিদ বিল্ডিং সংলগ্ন ২ নং গলিতে অবৈধভাবে লোহার গেইট দিয়ে জনসাধারণের চলাচলের পথ ও এলাকার পানি নিষ্কাশনে নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় অবৈধভাবে নির্মিত গেইট ও নালার প্রতিবন্ধকতা অপসারণ করে চলাচলের পথ উম্মুক্ত করা হয়। অভিযানে অবৈধভাবে পশুর হাট বসানোর অপরাধে এশিয়ান হাইওয়ে, মোহাম্মদপুর বিসমিল্লাহ এগ্রো ও শুলকবহর ফাতেমা এগ্রো’র বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে কর্ণফুলী নুর নগর পশুর হাট পরিদর্শন করা হয়। এই সময় পশু ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ইজারাদার কর্তৃক সার্বক্ষনিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করাসহ জীবানু নাশক স্প্রে ব্যবহার নিশ্চিত করা এবং পর্যাপ্ত পরিমানে মাস্ক,গ্লাভস,স্যানিটাইজার রাখার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।